শ্রমিক অসন্তোষে বন্ধ জগদ্দলের অকল্যান্ড জুটমিল

0
136
Jagaddals Auckland jute mill closed due to worker dissatisfaction
Jagaddals Auckland jute mill closed due to worker dissatisfaction
শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ হয়ে গিয়েছে জগদ্দলের অকল্যান্ড জুটমিল। যারফলে কাজ হারিয়েছেন স্থায়ী-অস্থায়ী মিলিয়ে পাঁচ হাজার শ্রমিক।
জানা গিয়েছে, শ্রমিকদের ওপর কাজের চাপ বাড়ানো ঘিরে মিলে গণ্ডগোল চলছিল। মঙ্গলবার সকালে স্প্রিং বিভাগে ঝামেলার জেরে উত্তেজনা ছড়ায়। শ্রমিকরা কাজ বন্ধ রেখে আন্দোলনে সামিল হন। এদিকে শ্রমিক-মালিক কাজিয়ার জেরে উত্তেজনা ছড়ালে জগদ্দল থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির সামাল দেয়।