সেবি প্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কংগ্রেসের

0
148
Congress protests demanding resignation of SEBI chief
Congress protests demanding resignation of SEBI chief
হিন্ডেনবার্গ ইস্যুতে সেবি প্রধানের পদত্যাগের দাবিতে ২২ অগস্ট দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে কংগ্রেস। মঙ্গলবার দলের সাধারণ সম্পাদক, প্রদেশ সভাপতি এবং রাজ্যগুলির দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে বৈঠক করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
বৈঠকে কয়েকটি রাজ্যের বিধানসভা ভোট, উপনির্বাচন, সাংগঠনিক কাঠামো-সহ বেশকিছু জাতীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে।বৈঠক শেষে মল্লিকার্জুন খাড়গে এক্স বার্তায় জানিয়েছেন, সেবির সঙ্গে আদানির আঁতাঁত নিয়ে ধাক্কা দেওয়া তথ্যের পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন। শেয়ার বাজারে টাকা খাটানো ক্ষুদ্র বিনিয়োগকারীদের টাকা জলে চলে যাবে তা হতে পারে না। নরেন্দ্র মোদী সরকারের উচিত অবিলম্বে সেবির চেয়ারপার্সনের পদত্যাগ দাবি করা। এবং এই বিষয়ে যৌথ সংসদীয় কমিটির হাতে তদন্তভার দেওয়ার দাবি জানিয়েছেন কংগ্রেস সভাপতি।অন্যদিকে কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল বলেছেন, দল ঠিক করেছে ২২ অগস্ট সেবির চেয়ারপার্সনের পদত্যাগ দাবি এবং জেপিসি চেয়ে দেশজুড়ে আন্দোলনে নামা হবে।