গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Newsdesk কেন্দ্রের জন্যই আটকে উপজাতি স্বীকৃতি : মুখ্যমন্ত্রী

    কেন্দ্রের জন্যই আটকে উপজাতি স্বীকৃতি : মুখ্যমন্ত্রী

    0
    252
    Tribal recognition on hold for Centre Chief Minister
    Tribal recognition on hold for Centre Chief Minister
    কুড়মিদের তফসিলি উপজাতি তালিকায় স্থান দেওয়ার বিষয়টি নিয়ে আন্তরিক রাজ্য সরকার। কিন্তু প্রক্রিয়া আটকে রয়েছে কেন্দ্রের জন্য।
    নবান্নে কুড়মি নেতাদের সঙ্গে বৈঠকে জানিয়েছেন  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, রাজ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। কেন্দ্র যা যা নথি চাইছে সবটাই দেওয়া হয়েছে। আগামী ২০ সেপ্টেম্বর থেকে জাতিসত্তার দাবিতে জঙ্গলমহলে লাগাতার রেল ও সড়ক অবরোধের ডাক দিয়েছে আদিবাসী কুড়মি সমাজ। সেই ঘোষিত আন্দোলন কর্মসূচির প্রেক্ষিতে তাদের দাবি-দাওয়া নিয়ে আলোচনা করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে কুড়মি সমাজের ২১ জন প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন। মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকাও ওই বৈঠকে উপস্থিত ছিলেন। তফসিলি উপজাতি তালিকায় স্থান দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছে কুড়মিরা।