গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Newsdesk টালায় সিবিআই, নথিপত্র হস্তান্তর শুরু 

    টালায় সিবিআই, নথিপত্র হস্তান্তর শুরু 

    0
    169
    talay CBI
    talay CBI
    কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেই আর জি কর কাণ্ডের তদন্তে নেমেছে সিবিআই। আদালতের নির্দেশের পরই মঙ্গলবার বিকেলের দিকে টালা থানায় পৌঁছয় কেন্দ্রীয় তদন্তকারী দল।
    সেখানে গিয়ে সংশ্লিষ্ট মামলার তদন্তের সমস্ত নথি ও আর জি কর থেকে সংগ্রহ করা সিসিটিভি ফুটেজ সিবিআই সংগ্রহ প্রক্রিয়া শুরু হয়েছে। তদন্ত সংক্রান্ত অন্যান্য নথি বুধবার সকাল ১০টার মধ্যে সিবিআইকে দিতে হবে কলকাতা পুলিশকে। এটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের। এমনকী এই ঘটনার সঙ্গে জড়িত সমস্ত নথিই সিবিআই চাইলে দিয়ে দিতে হবে পুলিশকে। আরজি কর-কাণ্ডে পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন হাইকোর্টের প্রধান বিচারপতি। এরপরই মামলার তদন্তভার সিবিআই-র হাতে তুলে দেন বিচারপতি। এদিকে আর জি করের সেমিনার হলের পাশের দেওয়াল ভেঙে প্রমাণ লোপাটের চেষ্টা হচ্ছে। এই অভিযোগে মঙ্গলবার বিকেলে বাম ছাত্র-যুব সংগঠন এসএফআই-ডিওয়াইএফআই-র বিক্ষোভে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন পড়ুয়া চিকিৎসকরাও। তাঁদের কথায়, কোনও পরিস্থিতিতেই হাসপাতালের ভিতরে এহেন অশান্তি কাম্য নয়।