গ্রাম থেকে শহর
News & Much More

30.4 C
Kolkata
30.4 C
Kolkata
More
    Home Newsdesk দেশভাগের যন্ত্রণাময় ইতিহাস স্মরণ মোদীর 

    দেশভাগের যন্ত্রণাময় ইতিহাস স্মরণ মোদীর 

    0
    145
    Modi recalls the painful history of partition
    Modi recalls the painful history of partition
    স্বাধীনতা দিবসের প্রাক্কালে ফের দেশভাগের যন্ত্রণার ছবি তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার বিভাজন বিভীষিকা স্মৃতি দিবসে এক্স হ্যান্ডলে পোস্ট করে সেই ভয়ঙ্কর সময়ে ক্ষতিগ্রস্তদের দুর্দশার কথা স্মরণ করিয়েছেন তিনি।
    দেশভাগের যন্ত্রণাকে কোনও ভাবেই ভোলা সম্ভব নয়। এই বার্তা দিয়ে ২০২১ সালে ১৪ আগস্ট দিনটিকে বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস হিসাবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমবারই প্রধানমন্ত্রী দাবি করেছিলেন, সামাজিক ভেদাভেদ দূর করে দেশবাসীকে একসুরে বেঁধে রাখতে সাহায্য করবে এই দিনটি।এদিন নিজের পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন, বিভাজন বিভীষিকা স্মৃতি দিবসে সকলে সেই অগণিত মানুষদের স্মরণ করেন যারা দেশভাগের ভয়াবহতার কারণে প্রভাবিত এবং ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই দিনটা তাদের সাহসের প্রতি শ্রদ্ধা জানানোর একটি দিন, যা মানুষের বিপদের মোকাবিলা করার শক্তিকেই চিত্রিত করে। দেশভাগের ফলে যারা প্রভাবিত হয়েছিলেন, তাদের অনেকেই নিজের জীবনকে পুনর্গঠন করেন এবং বিপুল সাফল্য অর্জন করেন।