গ্রাম থেকে শহর
News & Much More

35.2 C
Kolkata
35.2 C
Kolkata
More
    Home Newsdesk এআই ভিডিওতে ট্রাম্প-মাস্ক, ভাইরাল

    এআই ভিডিওতে ট্রাম্প-মাস্ক, ভাইরাল

    0
    139
    Trump masks in AI video goes viral
    Trump masks in AI video goes viral

    রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও নিজেকে নিয়ে একটি এআই ভিডিও শেয়ার করেছেন বিলিয়নিয়ার ইলন মাস্ক। এআইয়ের ওই ভিডিওতে বি গিসের স্টেইন অ্যালাইভ গানের সঙ্গে নাচতে দেখা গেছে দুজনকে।

    ইলন মাস্ক হাস্যকর ভঙ্গিতে জিজ্ঞাসা করেছেন, তাঁদেরও এমন কোনো পদক্ষেপ আছে নাকি?ভিডিওটি মূলত উটাহের মার্কিন সিনেটর মাইক লি শেয়ার করেছিলেন।সেই ভিডিওটি এখন পর্যন্ত ৬৫ লাখেরও বেশি মানুষ দেখেছে,সাড়ে তিন হাজারেরও বেশি রি-টুইট হয়েছে। যদিও কিছু ইউজার ভিডিওটি পছন্দ করেছেন, তবে কেউ কেউ এআইয়ের ভুল-ত্রুটিগুলোও তুলে ধরেছেন।রিপোর্টে বলা হয়েছে,সোশ্যাল মিডিয়া এক্সে ২০২৪ সালের নির্বাচন, কমলা হ্যারিস ও জলবায়ু নিয়ে ট্রাম্প ও মাস্কের আলোচনার পরই ভিডিওটি প্রকাশ পেয়েছে। যদিও ওই আলোচনার ভিডিওটি বিভিন্ন প্রযুক্তিগত সমস্যার মুখোমুখি হয়েছিল। উল্লেখ্য এর আগে ২০২১ সালের ৬ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পকে টুইটার থেকে নিষিদ্ধ করা হয়েছিল। এরপর ২১ ফেব্রুয়ারি তিনি তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল চালু করেছিলেন।