সিএএ-র প্রথম নাগরিকত্ব পেয়েছেন অসমের এক প্রৌঢ়

0
140
An elder of Assam got the first citizenship of CAA
An elder of Assam got the first citizenship of CAA

সিএএ-র আওতায় ভারতের প্রথম নাগরিকত্ব পেয়েছেন অসমের এক প্রৌঢ়। ওই নাগরিক-এর নাম বছর পঞ্চাশের দুলন দাস।

সম্প্রতি সিএএ-র অধীনে ভারতের নাগরিকত্বের আবেদন করেছিলেন তিনি। দুলন জানাচ্ছেন, বাংলাদেশে সংখ্যালঘু হওয়ার কারণে বাধ্য হয়ে দেশ ছাড়ে তাঁর পরিবার। সিলেটের বাড়ি ছেড়ে ভারতে এসে স্থায়ী বসবাস শুরু করেন অসমের শিলচরে। দুলন বলেছেন, নাগরিকত্বের শংসাপত্র সংগ্রহ করতে তাঁকে গুয়াহাটির আঞ্চলিক পাসপোর্ট অফিসে যেতে বলা হয়েছিল। সেই মতো পাসপোর্ট অফিস থেকেই হাতে নাগরিকত্বের শংসাপত্র পেয়েছেন তিনি। সরকারি সূত্রে খবর, এখনও পর্যন্ত অসমে মোট আট জন নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। তার মধ্যে দু’জন আবার পরে প্রত্যাহারও করে নিয়েছেন নাম।