গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Newsdesk নারী নির্যাতন নিয়ে লালকেল্লায় সরব প্রধানমন্ত্রী

    নারী নির্যাতন নিয়ে লালকেল্লায় সরব প্রধানমন্ত্রী

    0
    154
    nari nirjaton niye modi
    nari nirjaton niye modi

    স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে নারী নির্যাতন নিয়ে সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির লালকেল্লায় পতাকা উত্তোলন করে প্রধানমন্ত্রী বলেছেন, নারীর বিরুদ্ধে অপরাধের দ্রুত তদন্ত হওয়া উচিৎ।

    দেশের বিভিন্ন ক্ষেত্রে মেয়েরা নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু কিছু উদ্বেগের বিষয়ও রয়েছে। মহিলাদের উপর অত্যাচার নিয়ে সকলকে গুরুত্বের সঙ্গে ভাবনাচিন্তা করা উচিত। এগুলির বিরুদ্ধে গোটা দেশ ক্ষোভ জানাচ্ছে। দেশ, সমাজ এবং রাজ্য সরকার গুলির গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখা উচিত। কোনও নির্দিষ্ট ঘটনার কথা উল্লেখ না করলেও মনে করা হচ্ছে, আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা এবং তার বিরুদ্ধে নাগরিক সমাজের প্রতিবাদের দিকে ইঙ্গিত করতে চেয়েছেন প্রধানমন্ত্রী। মোদী তাঁর ভাষণে আরও বলেছেন, যাঁরা মহিলাদের বিরুদ্ধে অপরাধ সংঘটিত করছেন, তাঁদের দ্রুত এবং কঠোর শাস্তি দেওয়া প্রয়োজন।