২০৩৬ অলিম্পিক্সের জন্য তৈরি হচ্ছে ভারত: মোদী

0
140
modi on bangladesh
modi on bangladesh

২০৩৬ অলিম্পিক্সের জন্য তৈরি হচ্ছে ভারত। লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকেই বড় বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

স্বাধীনতা দিবসে তাঁর মন্তব্য, জি২০ সহ একাধিক বড় ইভেন্ট আয়োজন করে দেশ দেখিয়ে দিয়েছে, সমস্ত রকমের মেগা ইভেন্ট আয়োজনের ক্ষমতা রয়েছে ভারতের। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে লালকেল্লার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যারিস অলিম্পিক্সে দেশকে গর্বিত করা ভারতীয় ক্রীড়াবিদরাও। তাঁদের সামনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, অলিম্পিক্সে ভারতকে গর্বিত করা খেলোয়াড়রা উপস্থিত রয়েছেন। দেশের সমস্ত ক্রীড়াবিদদের ১৪০ কোটি ভারতীয়র তরফ থেকে শুভেচ্ছা। আর  কয়েকদিনের মধ্যে প্যারালিম্পিক্সে ভারতের বড় একটা দল অংশগ্রহণ করতে যাবে, তাঁদেরও অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছেন তিনি। অন্যদিকে বিকশিত ভারত প্রসঙ্গে তিনি বলেছেন, সব বাধা-বিপত্তি কাটিয়ে ২০৪৭ সালের মধ্যেই বিকশিত ভারত গড়া সম্ভব হবে। বিকশিত ভারত ২০৪৭ শুধুমাত্র ভাষণ নয়। এর সঙ্গে জড়িয়ে প্রতিশ্রুতি, প্রচেষ্টা।