ধর্মনিরপেক্ষতার পক্ষে সওয়াল মোদীর

0
185
dharma niropekhhota niye sarab midi
dharma niropekhhota niye sarab midi

স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে সওয়াল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লালকেল্লা থেকে নরেন্দ্র মোদী বলেছেন, ধর্মনিরপেক্ষ দেওয়ানি বিধির পথে হাঁটতে হবে সকলকে।

তখনই ধর্মের ভিত্তিতে দেশে ভেদাভেদ থেকে মুক্তি জ্বলবে। দেশে বারবার অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বারবার আলোচনা করেছে সুপ্রিম কোর্ট। অনেকবার নির্দেশ দিয়েছে। এতদিন এ দেওয়ানি বিধি দেশে চলছে, ধর্মনিরপেক্ষ নয়। এবার সময় ধর্মনিরপেক্ষ দেওয়ানি বিধি চালু করার। যে আইন উচ্চ বর্ণ, নিম্ন বর্ণের মধ্যে বিভেদ তৈরি করে, আধুনিক সমাজে সেই আইনের কোনও জায়গা নেই। পাশাপাশি জোরালো সওয়াল করেছেন এক দেশ, এক ভোটের পক্ষেও। পাশাপাশি তিনি বলেছেন, অবিলম্বে এক দেশ এক নির্বাচনের পথে এগিয়ে আসা উচিত। ভালকেল্লায় দাঁড়িয়ে সব রাজনৈতিক দলের প্রতি এক দেশ, এক নির্বাচনের জন্য এগিয়ে আসার অনুরোধ করেছেন। ইতিমধ্যেই রকার কাজ শুরু করেছে। একটি কমিশন তৈরি হয়েছে, যা ভালো রিপোর্ট দিয়েছে।