গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Newsdesk মেঘভাঙা বৃষ্টি-ধসে বিপর্যস্ত ভূস্বর্গে মৃত ১, আহত বহু

    মেঘভাঙা বৃষ্টি-ধসে বিপর্যস্ত ভূস্বর্গে মৃত ১, আহত বহু

    0
    173
    megh vanga bristi kashmir e
    megh vanga bristi kashmir e

    মেঘভাঙা বৃষ্টি আর ধসে বিপর্যস্ত জম্মু-কাশ্মীরের কুলগামে ১জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন।

    নিখোঁজদের খোঁজে চলছে তল্লাশি অভিযান। বুলগামের দামহাল হাঞ্জিপোরা এলাকায় আচমকাই মেঘভাঙা বৃষ্টির জেরে ওই এলাকায় হড়পা বানের সৃষ্টি হয়েছে। তার জেরে বেশ কয়েকটি বাড়ি ধসে চাপা পড়েছে বলে মনে করা হচ্ছে। ঘটনাস্থলে একটি উদ্ধারকারী দল পৌঁছে উদ্ধারকাজ চালাচ্ছে। চলতি মাসের প্রথমে গান্ডেরওয়াল জেলায় ভূমিধসের ঘটনা ঘটেছে। সেই ঘটনায় শিরীনগর-লেহ জাতীয় সড়ক বন্ধ হয়ে গিয়েছিল। এ ছাড়াও আর কয়েকটি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে সেই ধসের ঘটনায় কেউ হতাহত হননি। গত কয়েক দিন ধরেই জম্মু-কাশ্মীরের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির জেরে ধসের সতর্কতা জারি করেছিল প্রশাসন। তার মধ্যেই বৃহস্পতিবার সকালে কুলগামে ধসের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত ভাবে। তাতে কোথাও কোথাও ধস নামতে পারে, কোথাও আবার হড়পা বানের পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তাই জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ধসপ্রবণ এলাকাগুলি এড়িয়ে চলার বার্তা দেওয়া হয়েছে।