১৯ জায়গায় বোমা, অসমে আলফার দাবিতে হুলুস্থূল 

0
205
assam bomb
assam bomb
১৯ জায়গায় বোমা রাখা রয়েছে, স্বাধীনতা দিবসের সকালে আলফা জঙ্গি সংগঠনের দাবি ঘিরে হুলস্থুল পড়ে গিয়েছে অসমে।এরপরই রাজ্য জুড়ে তল্লাশি অভিযানে নেমেছে পুলিশ।
যদিও প্রশাসনের তরফে রাজ্যবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। রাজ্য পুলিশের ডিজি জিপি সিং বলেছেন, গোয়েন্দাদের কাছ থেকে খবর পাওয়া গিয়েছে আলফার একটি দল অসম-অরুণাচল প্রদেশের সীমানায় জড়ো হয়েছে। কিন্তু তারা যাতে কোনও রকম নাশকতামূলক কাজ করতে না পারে, তার জন্য কড়া নজর রেখেছে প্রশাসন। পুলিশ, সিআরপিএফ এবং সেনা— সকলে একত্রে কাজ করছে। গত সপ্তাহেই অরুণাচল প্রদেশ এবং অসম সীমানায় অভিযান চালিয়ে দুই আলফা জঙ্গিকে গ্রেফতার করেছিল অরুণাচল পুলিশ।