গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Newsdesk লালকেল্লার অনুষ্ঠানে বিরোধী দলনেতা, বরাদ্দ পিছনের আসন

    লালকেল্লার অনুষ্ঠানে বিরোধী দলনেতা, বরাদ্দ পিছনের আসন

    0
    146
    Pichoner sarite Rahul
    Pichoner sarite Rahul
    ১০ বছর পর স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে লোকসভার বিরোধী দলনেতা হাজির হলেও জায়গা হয়েছে পিছনের সারিতে। আর এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
    বৃহস্পতিবার লালকেল্লায় প্রটোকল মেনে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে লালকেল্লার অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে। সেই আমন্ত্রণ গ্রহণ করে এদিনের অনুষ্ঠানে হাজিরও হয়েছেন তিনি। সাদা কুর্তা পাজামা পরে রাহুল গান্ধীকে বসে থাকতে দেখা গিয়েছে অতিথিদের জন্য নির্দিষ্ট গ্যালারির একদম পিছন দিকে। আর তা নিয়ে বেঁধেছে বিতর্ক। কেন রাহুল গান্ধীকে পিছনের দিকে বসানো হয়েছে তা নিয়ে উঠেছে প্রশ্ন। কেননা প্রোটোকল অনুযায়ী সামনের সারিতেই বসাতে হয় দেশের বিরোধী দলনেতাকে। অলিম্পিক্সে পদক জয়ীদের পাশাপাশি দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকেও বসানো হয়েছে সামনের সারিতে। এই বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, অলিম্পিকজয়ীদের সম্মান দিতেই সামনের সিটে বসানো হয়েছে।