নার্সদের বাথরুমে আশ্রয় পুলিশের

0
145
nurse der bathroom e lukiyechilo police ra
nurse der bathroom e lukiyechilo police ra

দুষ্কৃতীদের হাত থেকে বাঁচতে নার্সদের বাথরুমে আশ্রয় পুলিশের। রোগীর কম্বলের তলায় লুকিয়ে ছিলেন পুলিশকর্মীরা। লিফটে করে পালিয়ে বাঁচেন এদের অনেকে।

বুধবার রাতে পুলিশের নিষ্ক্রিয়তার ভয়াবহ অভিজ্ঞতা কথা বলেছেন ডিউটিতে থাকা নার্সিং স্টাফদের। তাঁদের আরও বক্তব্য যাদের নিরাপত্তা দেওয়া কথা সেই পুলিশকেই নিরাপত্তা দিতে হয়েছে নার্সদের। যতক্ষণ না পর্যন্ত নিরাপত্তা সুনিশ্চিত হবে ততক্ষণ কাজে যোগ দেবেন না। এই দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের সামনে বিক্ষোভ শুরু করেছেন নার্সরা। পুলিশের সামনেই ক্ষোভে ফেটে পড়েছেন তাঁরা। এরইমধ্যে দুষ্কৃতীদের ইটের ঘায়ে রক্তাক্ত হয়েছেন মানিকতলা থানার ওসি দেবাশিস দত্ত। গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ডিসি নর্থ অভিষেক গুপ্ত।