
আর জি কর হাসপাতালে নিহত চিকিৎসকের সোদপুরের বাড়ি গিয়েছে সিবিআইয়ের তদন্তকারীরা। পরিবারের সদস্যদের বয়ান রেকর্ড করা হয়। মূলত কার মাধ্যমে ঘটনার কথা জানতে পারেন।
কে ফোন করেছিলেন। ফোনে কি জানানো হয়েছিল। খবর জানার পর আরজি কর হাসপাতালে গিয়ে কি পরিস্থিতি ছিল। নিজেদের মেয়েকে কি অবস্থায় দেখতে পেয়েছিলেন। সবকিছুই পরিবারের সদস্যদের থেকে জানতে চেয়েছেন তদন্তকারী অফিসাররা। সেই সমস্ত বয়ান রেকর্ডও করেন তাঁরা। এর পাশাপাশি সিবিআই অফিসাররা জানতে চেয়েছেন ঘটনার আগে নির্যাতিতা কারও সম্পর্কে কোনও তথ্য দিয়েছিলেন সেবিষয়টিও জানতে চেয়েছেন তদন্তকারী অফিসাররা।
