একা নয়, টিম নিয়েই রাজভবনে মুখ্যমন্ত্রী, ছুঁলেন না জল

0
156
dolbol niye raaj bhaban e mamata
dolbol niye raaj bhaban e mamata

রাজভবনে গিয়ে জলগ্রহণ করলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাধীনতা দিবসে। চা চক্রে যোগ দিতে রাজভবনে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজভবন মহিলাদের জন্য নিরাপদ নয়, সেই প্রসঙ্গ টেনে খোঁচা দিতেও ছাড়েনি মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন আগেই জানিয়েছিলেন কখনও রাজভবনে একা যাবেন না। কিন্তু মন্ত্রিসভার প্রয়োজনে প্রয়োজনে অনেক সময় যেতে হয়। তাই একা নয়, ১০ জনের টিমকে নিয়ে এসেছেন। সিপি বিনীত গোয়েল, মেয়র ফিরহাদ হাকিমদের নিয়ে চা চক্রে যোগ দিলেও একফোঁটা জলও খাননি বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। রাজভবন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন কতগুলো সিস্টেম মেনটেন করতে হয়। স্বাধীনতা দিবসে অনেকেই রাজভবনে যান। আড্ডাও হয়। তবে তাঁর একা আসতে সমস্যা রয়েছে। তাই ১০-১২ জনের টিম নিয়ে এসেছেন। এটা স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বলে এসেছেন।