
চিকিৎসক খুনে আবারও সিবিআই জেরার মুখোমুখি বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরি। শুক্রবার সিবিআই তলবে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন।
বৃহস্পতিবারও তাঁকে একপ্রস্ত জেরা করে সিবিআইয়ের তদন্তকারী অফিসাররা। এর আগে পুলিশও কথা বলেছিল। আরজি কর হাসপাতালের পালমোনারি মেডিসিন বিভাগের প্রধান অরুণাভ দত্ত চৌধুরি এর আগে জানিয়েছিলেন চিকিৎসক মৃত্যুর খবর ইউনিটের এক কর্মীর কাছ থেকে শুনে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং সুপার সঞ্জয় বশিষ্টকে খবর দিয়েছিলেন। তাঁরাও খবরটি পেয়েছেন বলে জানিয়েছিলেন। তবে তাঁর দাবি মৃতদেহের যে বর্ণনা তিনি শুনেছিলেন তারপর আর কাছে যাননি। দূর থেকেই এক ঝলক দেখেছিলেন। তারজন্যই খুঁটিয়ে কিছু দেখেননি বলে দাবি করেছেন অরুণাভ দত্ত চৌধুরি। সেমিনার হলের পাশে অন্য একটি ঘরে সংস্কারের কাজ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে। তাতে অরুণাভ দত্ত চৌধুরির দাবি ছিল তিনি ওই কাজের অনুমনিত দেননি। বিষয়টি নিয়ে সুপারের ঘাড়েই দোষ চাপিয়েছিলেন।
