গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Newsdesk ইসরায়েলিরা নতুন শর্ত দিচ্ছে

    ইসরায়েলিরা নতুন শর্ত দিচ্ছে

    0
    124
    The Israelis are offering new terms
    The Israelis are offering new terms

    প্যালেস্টাইনের গাজা নিয়ন্ত্রণকারী সংগঠন হামাস জানিয়েছে, কাতারের দোহায় আলোচনা কোন পর্যায়ে রয়েছে তার কোনো পরিষ্কার চিত্র তাদের কাছে নেই এই আলোচনা থেকে এখনো কোনো ইতিবাচক আভাস মেলেনি।

     

    আলোচনায় যোগ না দেওয়া হামাস আরো বলেছে,এটা এখন স্পষ্ট যে ইসরায়েল নতুন শর্ত যোগ করছে। এর আগে হামাস বলেছিল,মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কিছুদিন আগে দেওয়া প্রস্তাবের আলোকেই আলোচনা এগিয়ে নিতে হবে।গাজায় যুদ্ধবিরতি ও ইসরায়েলি পণবন্দী মুক্তি নিয়ে কাতারের দোহায় দ্বিতীয় দিনের মতো আলোচনা শুরুর কথা। আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের সঙ্গে এই আলোচনায় ইসরায়েল অংশ নিলেও হামাসের কোনো প্রতিনিধিদল দোহায় পাঠানো হয়নি। সংগঠনটি বলেছিল, শুধু আলোচনার জন্য আলোচনায় তারা আগ্রহী নয়, কারণ এ আলোচনাকে ইসরায়েল তার হামলা চালিয়ে যাওয়ার অস্ত্র হিসেবে ব্যবহার করে আসছে।দোহার আলোচনা প্রসঙ্গে হামাসের মুখপাত্র ওসামা হামদান বলেছেন, মধ্যস্থতাকারীরা এখনো দূরত্ব কমানোর বিষয়ে কথা বলছেন।এটি পরিষ্কার যে ইসরায়েলি পক্ষ আরো শর্ত যোগ করছে। তারা আরো নতুন ইস্যুতে কথা বলছে হামাদান বলেছেন,তিনি মনে করেন, ইসরায়েল আলোচনা প্রক্রিয়াকে হেয় করার চেষ্টা করছে।হামাস মুখপাত্র বলেছেন, তাঁরা গাজা উপত্যকা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহারের দাবি করে আসছেন।