ডেঙ্গিতে মৃত্যু কেন্দ্রীয় মন্ত্রীর স্ত্রীর 

0
205
Union Ministers wife dies of dengue
Union Ministers wife dies of dengue

ডেঙ্গিতে আক্রান্ত হয়ে প্রয়াত কেন্দ্রীয় আদিবাসী উন্নয়ন মন্ত্রী জুয়াল ওরামের স্ত্রী ঝিঙ্গিয়া। ভুবনেশ্বরে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তাঁর।

 

বয়স হয়েছিল ৫৮ বছর। কেন্দ্রীয় আদিবাসী উন্নয়ন মন্ত্রী জুয়াল ওরাম ওড়িশায় বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। তিনি নিজেও ডেঙ্গিতে আক্রান্ত এবং ওই একই হাসপাতালে চিকিৎসাধীন। কেন্দ্রীয় মন্ত্রীর স্ত্রীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। গত ৯ দিন ধরে ভুবনেশ্বরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তাঁর ফুসফুসে ফাইব্রোসিস ছিল। একই সঙ্গে ডেঙ্গিতেও ভুগছিলেন। স্ত্রীর প্রয়াণ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, তাঁর প্লেটলেট ৬০ হাজারে নেমে গিয়েছিল। অজ্ঞান হয়ে গিয়েছিলেন। উল্লেখ্য, ১৯৮৭ সালের মার্চে জুয়াল ওরামের সঙ্গে বিবাহ হয়েছিল ঝিঙ্গিয়ার। সক্রিয় রাজনীতিতে সে ভাবে না থাকলেও, সমাজকর্মী হিসাবে যথেষ্ট পরিচিতি ছিল