মহারাষ্ট্রে মহিলাদের জন্য মাসিক ভাতা 

0
170
Monthly Allowance for Women in Maharashtra
Monthly Allowance for Women in Maharashtra
পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে এবার মহারাষ্ট্রে মহিলাদের জন্য মাসিক ভাতা ঘোষণা করেছে শিবসেনা-এনসিপি-বিজেপির জোট সরকার। 
মুখ‌্যমন্ত্রী মাঝি লড়কি বহেন যোজনায় মহারাষ্ট্রের প্রায় এক কোটি মহিলা প্রতি মাসে দেড় হাজার টাকা করে সরকারি সাহায্য পাবেন।মহারাষ্ট্রের মুখ‌্যমন্ত্রী একনাথ শিন্ডে জানিয়েছেন, এই প্রকল্প মাত্র শুধু ভোটের আগে কয়েকদিন চলবে ভাবলে মানুষ ভুল করবে। এটা দীর্ঘস্থায়ী প্রকল্প। নারী শক্তি ধুত নামে একটি অ‌্যাপের মাধ‌্যমে খুব সহজেই রাজ্যের মহিলারা লড়কি বহেন যোজনা’র জন‌্য আবেদন করতে পারবেন।উল্লেখ‌্য, মধ‌্যপ্রদেশ-সহ একাধিক রাজ‌্য মহিলাদের আর্থিক সহায়তা দিতে এমন বেশ কিছু প্রকল্প চালু করেছে।