ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা বজায় চম্পই সোরেনের 

0
124
Champi Sorens uncertainty about the future
Champi Sorens uncertainty about the future
বিজেপিতে যোগদানের সম্ভাবনা উড়িয়ে দেননি।আবার ভাসিয়ে রেখেছেন রাজনৈতিক অবসরের সম্ভাবনাও।
সব মিলিয়ে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা বজায় রেখেছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ঝাড়খণ্ড মুক্তি মোর্চা নেতা চম্পই সোরেন।রবিবার জেএমএমের ছয় বিধায়ককে সঙ্গে নিয়ে দিল্লিতে পৌঁছন চম্পই সোরেন। জল্পনা ছড়ায় যে, বিজেপিতে যোগ দেওয়ার জন্যই দিল্লি গিয়েছেন হেমন্ত সোরেনের দলের প্রবীণ নেতা। চম্পই সোরেনকে নিয়ে জল্পনা যখন তুঙ্গে, তখন নিজের এক্স হ্যান্ডলে একটি দীর্ঘ পোস্ট করে নিজের রাজনৈতিক ভবিষ্যতের কথা জানিয়েছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি তিনটি বিকল্পের কথা জানিয়েছেন। তার একটি হল, রাজনীতি থেকে অবসরগ্রহণ। দ্বিতীয়টি হল, নিজে কোনও দল বা সংগঠন তৈরি করা। আর তৃতীয় এবং শেষটি হল, নতুন পথে সঙ্গী পাওয়া গেলে, তাঁর সঙ্গেই বাকি পথটা হাঁটা। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন, এই তৃতীয় বিকল্পের কথা উল্লেখ করেই চম্পই সোরেন পরোক্ষে বিজেপির হাত ধরার বার্তা দিয়েছেন। তবে তিনি যে হেমন্ত সোরেনের দলে আর থাকবেন না, তা এক প্রকার স্পষ্ট করে দিয়েছেন।অন্যদিকে, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার বিক্ষুব্ধ নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পই সোরেনকে সরাসরি এনডিএতে আমন্ত্রণ জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতনরাম মাঁঝি।