গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk ওকালতনামায় সইয়ের চেষ্টা, বিস্ফোরক বিকাশরঞ্জন    

    ওকালতনামায় সইয়ের চেষ্টা, বিস্ফোরক বিকাশরঞ্জন    

    0
    123
    Attempt to sign the power of attorney explosive development
    Attempt to sign the power of attorney explosive development
    আর জি করে নির্যাতিতার বাড়িতে গিয়ে তাঁর নাম করে ওকালতনামায় সই করাতে গিয়েছিল কেউ বা কারা। এমনই ভয়ঙ্কর অভিযোগ করেছেন সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।
    এক্স পোস্টে তিনি লিখেছেন, এটা পরিকল্পনা করেই শাসকদলের পক্ষের কেউ গিয়েছিলেন। যদি সত্যিই ওকালতনামায় সই করিয়ে নিতেন তাহলে স্বভাবতই সুপ্রিম কোর্টে হাজির হয়ে তাঁরা বলতেন, নির্যাতিতার পরিবারের কোনও দাবি নেই, সব ঠিক আছে। এটাই লক্ষ্য ছিল। অন্য আর কোনও কারণ নেই। না হলে তাঁর নাম করে গিয়ে তাদের বাড়িতে ওকালতনামায় সই করে দিতে বলবে কেন? ওনাদের সন্দেহ হওয়ায় ওনারা সই করেননি। খুব নোংরা খেলা চলছে। বিকাশরঞ্জনের দাবি, তাঁর নাম যাঁরা ব্যবহার করতে চাইলেন তাঁদের খুঁজে বের করে জিজ্ঞাসাবাদ করা হোক। অনেক গোপন তথ্য উদ্ধার হতে পারে।