মত্ত অবস্থায় বাইকে ধাক্কা, অভিযুক্ত অভিনেতা, আহত যুবক

0
170
Drunken bike hit accused actor youth injured
Drunken bike hit accused actor youth injured
মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে এক বাইকআরোহীকে ধাক্কা মারার অভিযোগ উঠেছে টলিউড অভিনেতা সম্রাট মুখার্জির বিরুদ্ধে। এই ঘটনায় বাইকআরোহী যুবক গুরুতর আহত হয়েছেন।
তাঁকে ভর্তি করানো হয়েছে এসএসকেএম হাসপাতালে। স্থানীয় সূত্রে খবর, সোমবার রাতে বেহালার রায়বাহাদুর রোডে বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন অভিযুক্ত অভিনেতা। বাইক আরোহীকে ধাক্কা মেরে গাড়িটি সামনের একটি পাঁচিলে ধাক্কা মারা। ছিটকে পড়ে যান বাইকআরোহী। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। লালবাজার সূত্রে খবর, এই বিষয়ে নিশ্চিত হতে অভিনেতার রক্তের নমুনা পরীক্ষা করা হতে পারে।