বিহারে আরজিডি কাউন্সিলরকে গুলি করে খুন 

0
752
RGD councilor shot dead in Bihar
RGD councilor shot dead in Bihar
বিহারে আরজিডি কাউন্সিলরকে বাড়ির সামনে গুলি করে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই হত্যাকাণ্ডে নীতীশ কুমারের দল জেডিইউ-র দিকে আঙুল তুলেছেন আরজেডি প্রধান তেজস্বী যাদব।
অপরাধীদের এনকাউন্টার করার দাবি জানিয়েছেন বিধায়ক মুকেশ রোশন।জানা গিয়েছে, সন্ধ্যেয় বাড়ির কাছেই এক কাপড়ের দোকানে গিয়েছিলেন পঙ্কজ রাই। সেই সময় বাইকে সওয়ার ৩ দুষ্কৃতী তাঁকে গুলি করার চেষ্টা করে। এরপর দোকান থেকে বেরিয়ে বাড়ির দিকে দৌঁড়তে থাকেন তিনি। বাইক থেকে নেমে তাঁকে ধাওয়া করে হত্যাকারীরা। এরপর বাড়ির সামনেই এলোপাথাড়ি গুলি করা হয় পঙ্কজ রাইকে। গুলির আওয়াজ শুনে বাড়ির সদস্যরা বেরিয়ে দেখেন আহত অবস্থায় পড়ে রয়েছেন কাউন্সিলর। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। যদিও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।মর্মান্তিক এই হত্যাকাণ্ডে নীতীশ কুমার সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন আরজেডির শীর্ষ নেতা তেজস্বী যাদব। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, নীতীশ কুমারের নেতৃত্বে এনডিএ-র গুন্ডারা রাতে হাজিপুরে কাউন্সিলর পঙ্কজ কুমারকে গুলি করে হত্যা করেছে। মুখ্যমন্ত্রী ও দুই উপ-মুখ্যমন্ত্রী আরাম করে ঘুমাচ্ছেন, আর তাদের গুন্ডারা গুন্ডামি চালিয়ে যাচ্ছে।