গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Newsdesk আন্তর্জাতিক ফুটবলকে বিদায় নয়ারের

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় নয়ারের

    0
    146
    Manuel Neuer
    Manuel Neuer

    ম্যানুয়েল নয়ার গোলবার সামলানোর কাজটা দুর্দান্তই করতেন। তার সময়ের অন্যতম সেরা একজন গোলরক্ষক তিনি। তবে তিন কাঠির মধ্যে নিজেকে সীমাবদ্ধ করে রাখেননি।

     

    বক্সের বাইরে এসে আউটফিল্ড খেলোয়াড়দের সঙ্গে বল দেওয়া-নেওয়া করতেও দারুন পারদর্শী ছিলেন জার্মানির গোলরক্ষক ম্যানুয়েল নয়ার ।তাই তো আধুনিক যুগের শ্রেষ্ঠ সুইপার-কিপারের তকমা পেয়েছেন নয়ার।তার বিশ্বস্ত হাত ও পায়ের কাছে অনেক ফুটবলারই গোল করতে ব্যর্থ হয়েছেন। ফরোয়ার্ডদের সামনে যেন চীনের মানব প্রাচীর ছিলেন তিনি।সেই প্রাচীর আজ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন।এতে নিশ্চিত অনেক ফরোয়ার্ড হয়তো হাঁফ ছেড়ে বাঁচলেন।এই অবস্থায় দীর্ঘ ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন ম্যানুয়েল নয়ার। ঠিক যেমন করে দু দিন আগে সোশ্যাল মিডিয়ায় জার্মানির হয়ে আর খেলবেন না বলে নিজের বিদায়ের কথা জানিয়েছিলেন ইলকাই গুন্দোয়ান।