গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Newsdesk চেলসিতে স্থায়ীভাবে পর্তুগিজ ফরোয়ার্ড ফেলিক্স

    চেলসিতে স্থায়ীভাবে পর্তুগিজ ফরোয়ার্ড ফেলিক্স

    0
    197
    Portuguese forward Felix permanently at Chelsea
    Portuguese forward Felix permanently at Chelsea

    এবার আর লিয়েনের খেলোয়াড় নন, স্থায়ীভাবেই চেলসির ফুটবলার হয়ে এলেন জোয়াও ফেলিক্স। ৭ বছরের চুক্তিতে স্টামফোর্ড ব্রিজে ফিরেছেন পর্তুগিজ তারকা। 

     

    চেলসিতে দ্বিতীয় মেয়াদে ফিরে দারুণ খুশি ফেলিক্স। প্রিমিয়ার লিগের ক্লাবে ফিরে তাই চেলসিকে ঘর হিসেবে সম্বোধন করেছেন তিনি।২৪ বছর বয়সী স্ট্রাইকার বলেছেন,এটা একটা সুযোগ একটা ঘর খুঁজে পাওয়ার জন্য।চেলসি ও বার্সেলোনার দুটো লিয়েনের পর প্রয়োজন ছিল একটা স্থায়ী ঠিকানা। তাঁর জন্য চেলসির চেয়ে আর ভালো জায়গা হতে পারে না। ভালো খেলার জন্যে নিঁখুত জায়গা দেখছেন। চেলসিতে ফিরতে তাঁকে সাহায্য করেছে ক্লাব, লিগ, ফ্যান সাপোর্টার এবং ভালোবেসে যে সময়টুকু এখানে কাটিয়েছেন। এখানে ফিরে জোয়াও ফেলিক্স সত্যিই খুশি।এদিকে আগের থেকে নিজেকে অনেক পরিবর্তন করেছেন বলে জানিয়েছেন ফেলিক্স। সামনে তার সেরা সময় আসছে বলে মনে করেন তিনি।উল্লেখ্য,আতলেতিকো মাদ্রিদ থেকে ৭ বছরের চুক্তিতে চেলসিতে যোগ দিয়েছেন ফেলিক্স। ৭০০ কোটি টাকা পাবেন তিনি। ৬ বছর স্থায়ীভাবে চুক্তি সেরেছে দু’ পক্ষ। আর অপশন হিসেবে এক বছরের চুক্তি রাখা হয়েছে। অন্যদিকে চেলসি থেকে ৫ বছরের চুক্তিতে আতলেতিকো মাদ্রিদে যোগ দিয়েছেন কনর গ্যালাঘার। ৫০০ কোটি টাকা পাবেন ডিফেন্ডার কনর গ্যালাঘার।এক ক্লাব থেকে আরেক ক্লাবে দু’ খেলোয়াড়ের যোগ দেওয়ার সম্মতির ভিত্তিতে চুক্তিতে স্বাক্ষর করেছে চেলসি-আতলেতিকো মাদ্রিদ।