গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Newsdesk অভিষেকে নয়ে নেমে সর্বোচ্চ রানের রেকর্ড

    অভিষেকে নয়ে নেমে সর্বোচ্চ রানের রেকর্ড

    0
    464
    The record for the highest number of runs on debut fell to nine
    The record for the highest number of runs on debut fell to nine

    মিলন রতনায়েকে যখন ক্রিজে এসেছিলেন, শ্রীলঙ্কা ৭ উইকেটে ১১৩ রানে ধুঁকছিল। একে তো তাঁর অভিষেক টেস্ট, তার ওপর বোলার এবং ব্যাটিংয়ে নেমেছিলেন নয়ে,সম্ভবত কেউ ভাবেননি রতনায়েকের কাছ থেকে অমন অবিশ্বাস্য ইনিংস দেখা যাবে।

     

    মিলন রতনায়েকের বীরত্বে শেষ পর্যন্ত ২৩৬ রানের ভদ্রস্থ সংগ্রহে অলআউট হয় শ্রীলঙ্কা। রতনায়েকের ব্যাট থেকে আসে ১৩৫ বলে ৭২ রানের ঐতিহাসিক এক ইনিংস। ঐতিহাসিক কারণ, ছেলেদের টেস্টে অভিষেক ম্যাচে নয়ে ব্যাটিংয়ে নেমে এটাই এখন সর্বোচ্চ রানের রেকর্ড। রতনায়েকে পেছনে ফেলেছেন ১৯৮৩ বিশ্বকাপজয়ী ভারতের প্রাক্তন অলরাউন্ডার বলবিন্দর সিং সান্ধুর রেকর্ডকে। ১৯৮৩ সালে হায়দরাবাদে পাকিস্তানের বিপক্ষে অভিষেক টেস্টে ভারতের প্রথম ইনিংসে নয়ে নেমে ৮৮ বলে ৭১ রানের ইনিংস খেলেছিলেন বলবিন্দর। রতনায়েকের এবারের কীর্তির আগে পর্যন্ত ছেলেদের টেস্টে অভিষেক ম্যাচে নয়ে নেমে এত দিন সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ডটি ছিল বলবিন্দরের দখলে। ৪১ বছর পর বলবিন্দরের সেই রেকর্ড নিজের করে নিলেন শ্রীলঙ্কান পেসার রতনায়েকে।লঙ্কান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভার সঙ্গে ক্রিজে যোগ দেন রতনায়েকে। অষ্টম উইকেটে তাঁর সঙ্গে গড়েন ৬৩ রানের জুটি। ২ ছক্কা ও ৬ চারে ইনিংসটি সাজানো রতনায়েকের প্রথম শ্রেণির ক্রিকেটে ২টি ফিফটি আছে। ৫২টি প্রথম শ্রেণির ইনিংসে তাঁর ব্যাটিং গড় ১৬.০৯। সর্বোচ্চ স্কোর ছিল ৫৯। এর আগে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে শ্রীলঙ্কার স্কোয়াডে থাকলেও একাদশে জায়গা হয়নি। গত সপ্তাহে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ২টি উইকেট নেওয়ার পর স্বাগতিকদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অভিষেকের সুযোগ পান মিলন রতনায়েকে।