শুক্রবার বিকেলের মধ্যে সঞ্জয়ের পলিগ্রাফের সিদ্ধান্ত নিতে বলল কোর্ট

0
156
sukra baar bikel 5 tar modhhe sanjay er poligraphi
sukra baar bikel 5 tar modhhe sanjay er poligraphi
আর জি করকাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের বিষয়টি শুক্রবার বিকেলের মধ্যে বিবেচনা করতে শিয়ালদহ এসিজেএমকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার চিকিৎসক খুনের মামলায় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানিয়ে দিয়েছেন শুক্রবার বিকেল ৫টার মধ্যে শিয়ালদহ কোর্টের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যেন এব্যাপারে নির্দেশ দেয়।
আর জি কর কাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ায় সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। মঙ্গলবার পলিগ্রাফ টেস্ট করানোর আর্জি জানিয়ে। মঙ্গলবার শিয়ালদহ আদালতের দ্বারস্থ হয় সিবিআই। কিন্তু নিরাপত্তার কারণে সেখানে হাজির করানো যায়নি। প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে শান্তিপূর্ণ আন্দোলন চলতে পারে তবে তা যেন তদন্তে ব্যাঘাত না ঘটে। শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ বলপ্রয়োগ করতে পারবে না।