গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk ২৮ অগাস্ট নবান্নে মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী  

    ২৮ অগাস্ট নবান্নে মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী  

    0
    133
    The Chief Minister called a cabinet meeting on August 28 in Navanna
    The Chief Minister called a cabinet meeting on August 28 in Navanna
    তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন নবান্নে মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৮ অগাস্ট বিকেল সাড়ে ৪টে নাগাদ ওই বৈঠক হবে।
    বিজ্ঞপ্তি প্রকাশ করে বিষয়টি জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকা। আর জি কর-কাণ্ডের পর এই প্রথম মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৮ অগাস্ট নবান্নেই মন্ত্রিসভার ৫৯তম অধিবেশন অনুষ্ঠিত হবে। মুখ্যসচিব জানিয়েছেন, ওই দিনের বৈঠকের সভাপতিত্ব করবেন মুখ্যমন্ত্রী। সব মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের ওই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। এ ছাড়াও অতিরিক্ত মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, অর্থ দফতর, পার্বত্য বিষয়ক দফতর, ভূমি ও ভূমি সংস্কার দফতর, উদ্বাস্তু ত্রাণ পুনর্বাসন দফতরের আধিকারিকদেরও ওই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। এর আগে ৫ অগাস্ট বিধানসভা অধিবেশনের শেষ দিনে মন্ত্রিসভার বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী।