মোদীর সফরে ইউক্রেনে হামলা রাশিয়ার

0
315
Russia attacked Ukraine during Modis visit
Russia attacked Ukraine during Modis visit

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের মধ্যে ইউক্রেনে ধারাবাহিক ড্রোন হামলা শুরু করেছে রাশিয়া।প্রধানমন্ত্রী পোল্যান্ডের রাজধানী ওয়ারশ থেকে ১০ ঘণ্টার রেলযাত্রায় শুক্রবার বেলায় ইউক্রেনের রাজধানী কিভে পৌঁছেছেন।

তার আগে ইউক্রেনের চেরকাসি, কিরোভোহার্ড, পোলতাভা এবং সুমি অঞ্চলে অন্তত ১৬টি রুশ ড্রোন হামলা চালায় বলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বাহিনীর দাবি। তবে আকাশ আক্রমণ প্রতিরোধী ব্যবস্থা সফলভাবে ড্রোন হামলার মোকাবিলা করেছে বলে ইউক্রেন বায়ুসেনার দাবি।ইউক্রেন বায়ুসেনা বিবৃতিতে জানিয়েছে, ১৪টি হামলাকারী ড্রোনকে সফল ভাবে ধ্বংস করা হয়েছে। এরমধ্যে কয়েকটি ড্রোনের অভিমুখ রাজধানী কিভ ছিল বলে খবর। অন্যদিকে, বুধবার ইউক্রেন সেনা ড্রোন হামলা চালিয়েছিল মস্কোয়। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবন ক্রেমলিন ছিল তাদের নিশানায়।