সঞ্জয়কে জেলে পাঠাল আদালত, হবে পলিগ্রাফও

0
154
sanjay ke niye jail e
sanjay ke niye jail e

এবার প্রেসিডেন্সি জেলে গিয়েই চিকিৎসক পুনে অভিযুক্ত সঞ্জয় রায়কে জেরা করতে হবে সিবিআইকে। শুক্রবার সঞ্জয়কে শিয়ালদহ আদালতে তোলা হলে বিচারক আর জি করে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠায়।

সিবিআই সঞ্জয় রায়কে একদিনের হেফাজতে চেয়েছিল। কিন্তু বিচারক ৬ সেপ্টেম্বর পর্যন্ত সন্ধয় রায়কে জেল হেফাজত দিয়েছে। শিয়ালদহ আলালত থেকে সঞ্জয়কে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি পলিগ্রাফ টেস্টেরও অনুমতি মিলেছে। শুক্রবার চিকিৎসক খুনে গ্রেফতার কলকাতার সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে শুক্রবার শিয়ালদহ অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট বা এসিজেএম আদালতে হাজির করানো হয়েছিল। সেখানে সঞ্জয়ের পলিগ্রাফ টেস্টের করানোর জন্য আবেদন করেছিল সিবিআই। বৃহস্পতিবারই এবিষয়ে শুক্রবার বিকেলের মধ্যে সিদ্ধান্ত নিতে শিয়ালদহ কোর্টকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সঞ্জয় পলিগ্রাফ টেস্টের সম্মতি দেওয়ায় এবার সেই অনুমতিও মিলেছে। শুক্রবার সঞ্জয়কে ফের আদালতে নিয়ে যাওয়া হয়েছিল। শিয়ালদহ আদালত চত্বরে ছিল কড়া নিরাপত্তা। আর জি করকাণ্ডে তদন্তভার হাতে নেওয়ার পর সিবিআই হেফাজতে ছিল সঞ্জয়। শুক্রবার সেই হেফাজতের মেয়াদ শেষ হয়েছে। পুলিশের গাড়ি সঞ্চয়কে নিয়ে আদালতে ঢোকার সময় ফাঁসির দাবিতে বিক্ষোভ দেখায় বাংলা পক্ষ। চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগে কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ায় সঞ্জয় রায়কে গ্রেফতার করে পুলিশ। পরে কলকাতা হাইকোর্ট সিবিআইকে তদন্তভার দেয়।