গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Newsdesk এয়ার ইন্ডিয়াকে ৯০ লাখ জরিমানা ডিজিসিএ-র 

    এয়ার ইন্ডিয়াকে ৯০ লাখ জরিমানা ডিজিসিএ-র 

    0
    139
    Air India fined 90 lakhs by DGCA
    Air India fined 90 lakhs by DGCA
    বিমান পরিষেবায় কেন অযোগ্য কর্মীদের রাখা হয়েছে। এমনই প্রশ্ন তুলে এয়ার ইন্ডিয়াকে ৯০ লাখ টাকা জরিমানা করেছে বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ।
    শুধু তাই নয়, এয়ার ইন্ডিয়ার পরিচালন অধিকর্তা পঙ্কুল মাথুর এবং প্রশিক্ষণ অধিকর্তা মণীশ বাসবদাকে আলাদা ভাবে ছ’লাখ এবং তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে এই গাফিলতির জন্য।এক বিবৃতি জারি করে ডিজিসিএ জানিয়েছে, এয়ার ইন্ডিয়ার যে পাইলটের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, ভবিষ্যতে যাতে এই ধরনের কাজ থেকে বিরত থাকেন, সে জন্য তাঁকে সতর্কও করা হয়েছে। এক অপ্রশিক্ষিত লাইন ক্যাপ্টেন এবং অপ্রশিক্ষিত ফার্স্ট অফিসারকে দিয়ে বিমান পরিষেবার কাজে নিয়োগ করেছে এয়ার ইন্ডিয়া। এই ঘটনাকে নিরাপত্তার গাফিলতি হিসাবেই দেখা হচ্ছে।ডিজিসিএ আরও জানিয়েছে, ১০ জুলাই একটি রিপোর্ট হাতে আসে তাদের। সেই রিপোর্টের ভিত্তিতে তদন্ত শুরু করেছিল তারা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বিমান সংস্থার বিভিন্ন পদাধিকারী এবং কর্মী বহু বার নিয়ম লঙ্ঘন করেছেন। যা নিরাপত্তাকে বিঘ্নিত করার শামিল। বিমান নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, ২২ জুলাই সংশ্লিষ্ট পদাধিকারী এবং কর্মীদের শোকজ নোটিস পাঠানো হয়। তাঁরা জবাবও দিয়েছেন। কিন্তু সেই জবাব সন্তোষজনক নয়।