গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Newsdesk বাংলাদেশে বন্যায় বাড়ছে মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৮ লাখ 

    বাংলাদেশে বন্যায় বাড়ছে মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৮ লাখ 

    0
    146
    Deaths are increasing in Bangladesh floods 8 lakhs are affected
    Deaths are increasing in Bangladesh floods 8 lakhs are affected
    লাগাতার বৃষ্টিতে বাংলাদেশে বন্যায় মৃতের সংখ্যা বাড়ছে। সাংবাদিক সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান জানিয়েছেন, আকস্মিক বন্যায় বাংলাদেশের ১১ জেলার ৭৭টি উপজেলা প্লাবিত হয়েছে। এবং ৫৮৪টি ইউনিয়ন/পৌরসভা ক্ষতিগ্রস্ত হয়েছে।
    এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে কুমিল্লায় চারজন প্রাণ হারিয়েছেন। বন্যা তীব্র আকার ধারণ করেছে ফেনীতে। এছাড়া চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি এবং কক্সবাজার জেলা বন্যাকবলিত হয়েছে।মো. কামরুল হাসান জানিয়েছেন, ১১ জেলায় মোট ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৪৪ লাখ ৯৭ হাজার ৫৩৫ জন। ক্ষতিগ্রস্ত পরিবার ৮ লাখ ৮৭ হাজার ৬২৯।অন্যদিকে, বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশের অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান প্রদানের আহ্বান জানানো হয়েছে।প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বাসসকে জানিয়েছেন, অনেকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আগ্রহ দেখাচ্ছেন। সরকার তাদের এই মহতি আগ্রহকে স্বাগত জানায়।