ইজরায়েলকে ঘৃণা করেন কমলা : ট্রাম্প 

0
190
Orange hates Israel Trump
Orange hates Israel Trump

ইজরায়েলকে ঘৃণা করেন কমলা হ্যারিস। প্রতিদ্বন্দ্বীকে পাল্টা নিশানা করেছেন মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

ডেমোক্র্যাটদের জাতীয় কনভেনশনের মঞ্চ থেকে কমলা হ্যারিস বলেছিলেন, বন্দিমুক্তি এবং গাজায় যুদ্ধবিরতি নিয়ে এখনই সমাধানসূত্র বের করা উচিত। কমলা হ্যারিসের বক্তব্য পেশ করার কিছুক্ষণের মধ্যেই ডোনাল্ড ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথতে  কমলা হ্যারিসকে ইজরায়েল-বিরোধী বলে কটাক্ষ করেছেন। লিখেছেন, কমলা হ্যারিস ইজরায়েলকে ঘৃণা করেন। গোটা বিশ্বের কাছে আমেরিকা হাসির পাত্র হয়ে উঠছে। আমেরিকার কংগ্রেসে ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ভাষণের সময় কমলা হ্যারিস কেন সেখানে উপস্থিত ছিলেন না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন ডোনাল্ড ট্রাম্প।