
কলকাতার সাদার্ন অ্যাভিনিউতে এক অভিনেত্রীর গাড়ির কাঁচ ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাইক আরোহীর বিরুদ্ধে। ইতিমধ্যে এই ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
ফেসবুক লাইভে ঘটনাটি বিস্তারিত জানিয়েছেন অভিনেত্রী পায়েল মুখার্জি। জানা গিয়েছে, শুক্রবার রাতে বাড়ির ফেরার পথে সাদার্ন অ্যাভিনিউয়ের কাছে একটি বাইক আচমকাই ধাক্কা মেরেছে অভিনেত্রীর গাড়িতে। ওই বাইক আরোহী গাড়ির দরজা খোলার কথা বললে অভিনেত্রী ভয়ের দরজা খোলেন নি। এরপরেই ঘুষি মেরে গাড়ির কাঁচ ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। অভিনেত্রীর গায়ের কাঁচ লেগেছে বলে জানা গিয়েছে। ফেসবুক লাইভেই নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেত্রী পায়েল মুখার্জি। লাইভে গাড়ির কাঁচ ভাঙার ছবিও দেখিয়েছেন অভিনেত্রী। বাইক আরোহীর অভিযোগ, অভিনেত্রী তার বাইকে ধাক্কা মেরেছিলেন।
