পহেলা বাইশের সঞ্জয়ের প্রতিবেশী পার্থ-বালু             

0
164
POHELA BAISHER SANJAY ER PROTIBESI PARTHA BALU
POHELA BAISHER SANJAY ER PROTIBESI PARTHA BALU
প্রেসিডেন্সি সংশোধনাগারের পহেলা বাইশেই ঠাঁই হল আর জি করে চিকিৎসক খুনে অভিযুক্ত সঞ্জয় রায়ের। সংশোধনাগারের ভিআইপি সেল বলে পরিচিত এই পহেলা বাইশেই সঞ্জয়ের প্রতিবেশী আবার রাজ্যের দুই প্রাক্তন মন্ত্রী একজন পার্থ চট্টোপাধ্যায়, অন্যজন জ্যোতিপ্রিয় মল্লিক।

নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় রয়েছেন ২ নম্বরে, আর রেশন দুর্নীতিতে অভিযুক্ত জ্যোতিপ্রিয় রয়েছেন ৫এ। আর পহেলা বাইশের ২১ নম্বর সেলে রাখা হয়েছে কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয়কে। এই সেলেই ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন ২০১৪-য় সারদা মামলায় গ্রেফতার হওয়া কুণাল ঘোষ। প্রেসিডেন্সি সংশোধনাগারের ভিআইপি ওয়ার্ডে ২২ টি সেল রয়েছে। ওয়ার্ডে দুটো ভাগ। প্রথম ভাগে ২২ টি সেল। তাই নাম পহেলা বাইশ। এরপরে পাঁচিল ও লোহার গেট। তার পরে ২৩ থেকে ৪৪ নম্বর সেল। এতদিন পহেলা বাইশে গুরুত্বপূর্ণ বন্দিরাই থাকতেন। এবার সেই তালিকায় ঢুকে পড়লেন আর জি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক খুন ও ধর্ষণে অভিযুক্ত সঞ্জয়। শুক্রবার আদালত সঞ্জয়কে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে।