আর জি কর : পথে নামছেন ঋতুপর্ণা-দেব- রুক্মিণী

0
418
Rituparna Deva Rukmini is coming down the road
Rituparna Deva Rukmini is coming down the road

আর জি কর নির্যাতিতার বিচার চেয়ে পথে নামছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সন্ধেবেলা টালিগঞ্জে আর্টিস্ট ফোরামের জমায়েতে হাজির হবেন অভিনেত্রী। ইন্ডাস্ট্রির সহ-শিল্পীদের সঙ্গে গর্জে উঠবেন ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে।

জানা গিয়েছে, আর্টিস্ট ফোরামের জমায়েতে হাজির থাকবেন দেবও। আর্টিস্ট ফোরামের সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায় জানিয়েছেন যে, দেবের পাশাপাশি রুক্মিণী মৈত্রও উপস্থিত থাকতে পারেন। তবে আর্টিস্ট ফোরামের এই প্রতিবাদী জমায়েতে সম্ভবত হাজির থাকতে পারছেন না প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়রা। কারণ উভয়েই কর্মসূত্রে কলকাতার বাইরে। এদিকে চিরঞ্জিত চক্রবর্তী অসুস্থ। উল্লেখ্য কলকাতার বাইরে থাকায় ১৪ আগস্ট নারীদের রাত দখলে পথে নেমে প্রতিবাদে অংশ নিতে পারেননি ঋতুপর্ণা সেনগুপ্ত।তবে নিজের মতো করে শঙ্খ বাজিয়ে সোচ্চার হয়েছিলেন আর জি কর নির্যাতিতার বিচার চেয়ে। সেই ভিডিও নিয়ে নেটপাড়ায় কটাক্ষের শিকার হতে হয় অভিনেত্রী ঋতুপর্ণাকে। এপ্রসঙ্গে ঋতুপর্ণা জানিয়েছেন, সবসময়ে এই আন্দোলনের সঙ্গে ছিলেন। তিনি দেশের বাইরে ছিলেন,কিন্তু মন পড়ে ছিল এখানেই। প্রতীকী প্রতিবাদ করে ছিলেন শঙ্খ বাজিয়ে। অনেকে তাঁকে ট্রোল করছেন, কিন্তু তাতে তাঁর কিছু এসে-যায় না। তাই শহরে ফিরে আজকেই তিনি পথে নামছেন, দ্রুত সুবিচার হোক, এটুকুই চান। তাই শনিবার আর জি কর নির্যাতিতার বিচার চেয়ে পথে নামছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।