স্বাস্থ্য ভবনের কর্তারা আরজি করে বৈঠক

0
156
RG KAR A SUPER BADOL 1
RG KAR A SUPER BADOL 1

আরজি করের মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকেই বিক্ষোভে হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা বিঘ্ন ঘটছে ,সেই অচলাবস্থা কাটাতে বৈঠক করেছেন স্বাস্থ্য ভবনের শীর্ষ কর্তারা। উপস্থিত ছিলেন আন্দোলনকারী পড়ুয়ারাও।শনিবার দুপুরে আরজি করে পৌঁছন স্বাস্থ্য ভবনের শীর্ষকর্তারা।

ছিলেন রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়েক। জানা গিয়েছে, আরজি কর মেডিক্যাল কলেজের নতুন অধ্যক্ষ মানসকুমার বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করছেন স্বাস্থ্য ভবনের শীর্ষকর্তারা।উল্লেখ্য, আরজি করের প্রশাসনিক মাথাদের সরানোর দাবি তুলেছিলেন জুনিয়র ডাক্তারেরা। তাঁদের দাবি মানা না হলে কাজে ফিরবেন না,এমন হুঁশিয়ারিও দিয়েছেন। এর আগে বুধবার নিজেদের দাবিদাওয়া নিয়ে স্বাস্থ্য ভবন অভিযান করেছিলেন জুনিয়র চিকিৎসকেরা। স্বাস্থ্য ভবনের আধিকারিকদের সঙ্গে দেখা করে ডেপুটেশন জমা দেন তাঁরা।বৈঠক শেষে যদিও তাঁরা দাবি করেছিলেন, তাঁদের দাবি নিয়ে গড়িমসি করছে স্বাস্থ্য ভবন। এমনকি, বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার কথাও জানিয়ে ছিলেন আন্দোলনকারীরা।