আর জি কর : বার অ্যাসোসিয়েশনে চাপে সিব্বল

0
146
RG Kar Sibal under pressure from Bar Association
RG Kar Sibal under pressure from Bar Association
এবার সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনে প্রবল চাপের মুখে আর জি কর মামলায় রাজ্যের হয়ে সওয়াল করা বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বল। তাঁর বিরুদ্ধে অনাস্থা আনার হুমকিও দিয়েছেন আইনজীবীদের একাংশ।২১ আগস্ট আর জি করের ঘটনা নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছেন কপিল সিব্বল।
সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের লেটারহেডে সেই বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে উল্লেখ করা হয়েছে, আর জি করের ঘটনা অস্থির সময়ের ইঙ্গিত করে। সিবিআই ঘটনার তদন্ত করছে। আশা করেন ন্যায়বিচার পাবেন নির্যাতিতা। শাস্তি হবে অভিযুক্তের। দেশে আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেটা নিশ্চিত করতে হবে সরকারকে।চিকিৎসকদের নিরাপত্তার স্বার্থে সুপ্রিম কোর্ট ঐতিহাসিক পদক্ষেপ করেছে।কিন্তু বার অ্যাসোসিয়েশনের সদস্যদের একাংশের বক্তব্য, আর জি করের ঘটনা নিয়ে কোনও সদস্যের সঙ্গে আলোচনা ছাড়াই একতরফা একটি বিবৃতি প্রকাশ করেছেন কপিল সিব্বল। তাছাড়া তিনি একাধারে দোষীদের শাস্তি চাইছেন আবার পশ্চিমবঙ্গ সরকারের হয়ে মামলা লড়ছেন, এতে স্বার্থের সংঘাতের তত্ত্বও দেখছেন অনেকে। ইতিমধ্যে সিনিয়র আইনজীবী তথা বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি ড. আদিশ সি আগরওয়াল কপিল সিব্বলকে চিঠি দিয়ে জানিয়েছেন, ৭২ ঘণ্টার মধ্যে ওই বিবৃতি প্রত্যাহার না করলে বারের সব সদস্যের কাছে ক্ষমা চাইতে হবে বর্ষীয়ান আইনজীবীকে। অন্যথায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি পদে কপিল সিব্বলের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হবে।