চিকিৎসক খুনের প্রতিবাদ, মথুরা থেকে সাইকেলে আর জি করে

0
146
mathura theke cyckle e RH kar e
mathura theke cyckle e RH kar e
চিকিত্সক খুনের প্রতিবাদ জানাতে সাইকেল চালিয়ে উত্তরপ্রদেশের মথুরা থেকে আর জি করে এসেছেন ধর্মেন্দ্র সিং।
নির্যাতিতার বিচারের দাবি এবং চিকিত্সকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের দিন বাড়ি ছেড়েছিলেন ধর্মেন্দ্র। এরপর দীর্ঘ প্রায় দেড় হাজার কিলোমিটার পথ ঝাড়খণ্ড, বিহার হয়ে সাইকেল চালিয়ে শনিবার কলকাতায় পৌঁছন ধর্মেন্দ্র। আর জি কর হাসপাতালে পৌঁছে নির্যাতিতার প্রতীকী ছবিতে শ্রদ্ধা জানিয়েছেন। ধর্মেন্দ্র জানিয়েছেন নির্যাতিতা দ্রুত বিচার পান, এটাই চান তিনি।