ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে

0
152
VARI THEKE ATI VARI BRISTIR PURBAVAS
VARI THEKE ATI VARI BRISTIR PURBAVAS
সোমবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণের সব জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়েছে কলকাতা।
এবার আগামী ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হুগলি, বাঁকুড়া, বীরভূম, দুই বর্ধমানে। ওই জেলাগুলোয় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ ও পুরুলিয়ায়। সেখানে ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে রবি এবং সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর ও মালদায় ভারী বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস সূত্রে খবর উত্তর বঙ্গোপসাগারের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তার ফলে ২৪ ঘণ্টার জন্য দক্ষিণবঙ্গে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। এছাড়া মৌসুমি অক্ষরেখা বঙ্গোপসাগরের উত্তর-পূর্ব পর্যন্ত বিস্তৃত রয়েছে। এরফলেই আপাতত বৃষ্টির থামার সম্ভাবনা কম দক্ষিণবঙ্গে।