চিকিৎসক খুনের বিচারের দাবিতে রাস্তায় সেলিব্রিটিরা

0
169
ARTIST FORUM PROTEST MARCH
ARTIST FORUM PROTEST MARCH
তরুণী চিকিৎসকের খুনে বিচারের দাবিতে এবার গণঅবস্থানে বসেছেন অভিনেতা অভিনেত্রীরা। আর জি করের ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে টালিগঞ্জে কিশোর কুমারের মূর্তির সামনে আর্টিস্ট ফোরামের গণ অবস্থানে উপস্থিতি ছিলেন দেব, ঋতুপর্ণা, পরমব্রত, পাওলি, রূপা গঙ্গোপাধ্যায়রা।
অবস্থান মঞ্চের পিছনে মঞ্চে লেখা হয়েছে একটাই দাবি বিচার চাই। মোমবাতি জ্বালিয়ে নির্যাতিতার বিচারের দাবি তলেছেন সিনে সেলিব্রিটিরা। দেব জানিয়েছেন ধর্ষকদের বিরুদ্ধে দেশে ক্যাপিটাল পানিশমেন্টের আইন আনা উচিত। এরজন্য সবাইকে এগিয়ে আসা উচিত। পরমব্রত বলেছেন প্রশাসনিক গাফিলতি রয়েছে বলেই সবাই প্রশ্ন তুলছেন। এটা প্রশাসনের মেনে নেওয়া উচিত। দৃষ্টান্তমূলক শাস্তি না হলে মানুষের মন থেকে ক্ষোভ মিটবে না বলে জানিয়েছেন। যতদিন না পর্যন্ত নির্যাতিতা বিচার পাচ্ছেন ততদিন লড়াইয়ে থাকবেন বলে জানিয়েছেন সবাই।