গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk ইস্তাহারে একগুচ্ছ প্রতিশ্রুতি, কংগ্রেস-এনসিকে কটাক্ষ মেহবুবার

    ইস্তাহারে একগুচ্ছ প্রতিশ্রুতি, কংগ্রেস-এনসিকে কটাক্ষ মেহবুবার

    0
    182
    A bunch of promises in manifesto Congress NCK sarcasm Mehbooba
    A bunch of promises in manifesto Congress NCK sarcasm Mehbooba
    জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোটের আগে দলের নির্বাচনী ইস্তাহারে মন্দির, মসজিদ, গুরুদ্বারে বিনামূল্যে বিদ্যুৎতের প্রতিশ্রুতি দিয়ে কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স-এর জোটকে নিশানা করেছেন মেহবুবা মুফতি। পিপলস ডেমোক্রেটিক পার্টির নেত্রী তথা জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ইস্তাহার প্রকাশ করেছেন।
    ইস্তাহারে বলা হয়েছে, পিডিপি ফের ক্ষমতায় ফিরলে মন্দির, মসজিদ, গুরুদ্বারে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া হবে। ইস্তাহার প্রকাশ করে মেহবুবা মুফতি বলেছেন, কংগ্রেস এবং এনসি নির্দিষ্ট কোনও লক্ষ্যকে সামনে রেখে জোট করেনি, জোট করেছে আসন বোঝাপড়ার ভিত্তিতে।তবে তাদের লক্ষ্য পরিষ্কার। আর তাহল জম্মু ও কাশ্মীর সমস্যার সমাধান করা।পিডিপির ইস্তাহারে বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুৎ এবং পুরনো পেনশন ব্যবস্থা চালু করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।প্রসঙ্গত, সেপ্টেম্বর মাসের ১৮, ২৫ এবং অক্টোবর মাসের ১ তারিখ তিন দফায় জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন হবে। ইতিমধ্যেই কংগ্রেস এবং এনসি-র মধ্যে জোট চূড়়ান্ত হয়ে গিয়েছে। তবে লোকসভা নির্বাচনের মতোই এই জোটে নেই ইন্ডিয়া জোটের শরিক দল পিডিপি।