গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Newsdesk এসসিও : মোদীকে পাকিস্তানে আমন্ত্রণ শাহবাজের 

    এসসিও : মোদীকে পাকিস্তানে আমন্ত্রণ শাহবাজের 

    0
    160
    SCO  Shahbaz invites Modi to Pakistan
    SCO Shahbaz invites Modi to Pakistan
    সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইসলামাবাদে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান। অক্টোবরে ইসলামাবাদে অনুষ্ঠিত হবে এসসিও দেশগুলির রাষ্ট্রনেতাদের বৈঠক।
    প্রথামাফিক ওই বৈঠকে যোগ দিতেই প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।ভারত এবং পাকিস্তান ছাড়াও চিন, রাশিয়া, তাজাকিস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান-সহ বেশ কয়েকটি দেশ এই সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সদস্য।এসসিও দেশগুলি ঘুরিয়ে ফিরিয়ে শীর্ষ বৈঠকের আয়োজন করে থাকে। এবার ১৫ এবং ১৬ অক্টোবর ইসলামাবাদে এই সম্মেলন হবে। প্রথমাফিক শাহবাজ শরিফ সব সদস্য দেশের রাষ্ট্রপ্রধানদেরই আমন্ত্রণ জানিয়েছেন। এখন দেখার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই বৈঠকে যোগ দিতে ইসলামাবাদে যান কিনা।তবে এ বছর কাজাখস্থানে ওই বৈঠকে যোগ দেননি প্রধানমন্ত্রী। ওই সময় দেশে সংসদের অধিবেশন চলছিল বলে তিনি নিজে না গিয়ে বৈঠকে পাঠান বিদেশমন্ত্রী এস জয়শংকরকে।