গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk নবান্ন অভিযান – জমায়েতের সংখ্যা জানতে চেয়ে নোটিশ পুলিশের

    নবান্ন অভিযান – জমায়েতের সংখ্যা জানতে চেয়ে নোটিশ পুলিশের

    0
    118
    NABANYA AVIJAN JOMAYET SONKHA JANTE CHEYE NOTICE POLICE ER
    NABANYA AVIJAN JOMAYET SONKHA JANTE CHEYE NOTICE POLICE ER
    নবান্ন অভিযানের পথ জানতে চেয়ে নোটিশ পাঠিয়েছে হাওড়া পুলিশ কমিশনারেট। আর জি কর-কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ।
    জানা গিয়েছে, কলকাতার কলেজ স্কোয়্যার এবং হাওড়ার সাঁতরাগাছিতে দুপুর ১টায় হবে জমায়েত। এর পরে নবান্নের উদ্দেশে যাবে জাতীয় পতাকা হাতে নিয়ে দু’টি পৃথক মিছিল। সেই মিছিলে কত লোকহবে, কোন পথ ধরে মিছিল এগোবে সে ব্যাপারে কোনও ইঙ্গিতই এখনও পর্যন্ত মেলেনি। প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই জমায়েতের ডাক দিয়েছেন ৩ ছাত্র। তারপরেই ওই তিন ছাত্রকে নোটিশ পাঠিয়ে পুলিশ মূলত সাতটি প্রশ্নের উত্তর চেয়েছে। নোটিশ পাঠিয়ে জানতে চাওয়া হয়েছে, কোন এলাকায় কার নেতৃত্বে জমায়েত হবে? মোট কত মানুষের জমায়েত হতে পারে? কোথা থেকে কোন পথ ধরে মিছিল নবান্নে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে? কেমন ভাবে এবং কত ক্ষণ ধরে এই কর্মসূচি চলবে? এরই সঙ্গে যোগদানকারীদের তালিকা এবং কার সঙ্গে যোগাযোগ করা যাবে তা-ও জানতে চেয়েছে পুলিশ। পার্কিংয়ের ব্যবস্থা করা যায় তার জন্য কত গাড়ি সেই দিন জমায়েতের জন্য আসতে পারে তা- ও জানতে চেয়েছে তারা। এই জমায়েত বড় হতে পারে বলে অনুমান করছে পুলিশ। তাই কোনো অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে প্রস্তুত হতে চাইছে পুলিশ।