গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk ২০২৬ সালের মধ্যে দেশ মাওবাদী মুক্ত হবে : শাহ 

    ২০২৬ সালের মধ্যে দেশ মাওবাদী মুক্ত হবে : শাহ 

    0
    278
    The country will be free of Maoists by 2026 Shah
    The country will be free of Maoists by 2026 Shah
    ২০২৬ সালের মধ্যে দেশ থেকে চিরতরে নির্মূল করা হবে মাওবাদ। ছত্তিশগড়ে দাঁড়িয়ে এভাবেই সময়সীমা বেঁধে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
    ছত্তিশগড়ের রায়পুরে ৭টি রাজ্যের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন অমিত শাহ। বৈঠকে রাজ্যের ডিজিপি, আধা সামরিক বাহিনীর প্রধান এবং রাজ্য সরকারের সচিবদের ডাকা হয়েছিল। এই বৈঠক শেষে অমিত শাহ বলেছেন, নকশালবাদের বিরুদ্ধে তাদের লড়াই একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।কেন্দ্রীয় সরকার ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে দেশকে মাওবাদী মুক্ত বলে ঘোষণা করতে সক্ষম হবে। এখন সময় এসেছে নির্মম কৌশল নিয়ে উগ্রপন্থাকে চূড়ান্ত আঘাত দেওয়ার।স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এই মাওবাদ সমস্যা দেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে আশার কথা এটাই যে একটি মাত্র রাজ্য ছাড়া বর্তমানে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ এমনকী মহারাষ্ট্রও মাওবাদ সমস্যা থেকে পুরোপুরি মুক্ত হয়েছে।মাওবাদীদের আক্রমণে জন্য ১৭ হাজার মানুষ প্রাণ হারিয়েছে।এনডিএ সরকার ক্ষমতায় আসার পর এই সমস্যা সমূলে উপড়ে ফেলতে তৎপর হয়। তাতে তারা সফলও হয়েছেন।