গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Newsdesk বিচারের দাবিতে পথে টেলি সিরিয়ালের অভিনেতা-অভিনেত্রীরা

    বিচারের দাবিতে পথে টেলি সিরিয়ালের অভিনেতা-অভিনেত্রীরা

    0
    185
    BICHARER DABITE TELEVISION ARTISTS
    BICHARER DABITE TELEVISION ARTISTS

    আর জি করকাণ্ডের প্রতিবাদে এবার টেলি সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীরা।

    ইন্দ্রপুরী স্টুডিও থেকে দেশপ্রিয় পার্ক পর্যন্ত মিছিল করে নির্যাতিতার বিচারের দাবি তুলেছেন কনিনীকা, রাহুল, জয়জিৎ, অঞ্জনা, তাম্বররা। কারও হাতে পোস্টার, কারও গলায়, বুকে স্কুলছে প্ল্যাকার্ড। সবারই একটাই দাবি বিচার চাই। রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়েছে মিছিল থেকে। প্রত্যেকেরই বক্তব্য একটাই মানুষ নির্যাতিতার বিচার চাইছেন। প্রত্যেকেরই বক্তব্য এটা কোনও সাধারণ ঘটনা নয়। সমাজের সব স্তরের মানুষ পথে নেমেছে। সময় লাগুক কিন্তু এই ঘৃণ্য অপরাধের পিছনে কারা রয়েছে তাদেরকে সামনে আনতে হবে। যতক্ষণ পর্যন্ত আসল অপরাধীরা প্রকাশ্যে আসছে, ততক্ষণ আন্দোলন চলবে।