
সকাল থেকে টানা তল্লাশির পর রাতে আর জি কর হাসপাতালের প্রশাসনিক ভবন ছেড়ে বেরিয়ে গিয়েছেন সিবিআইয়ের আধিকারিকরা।
সাংবাদিকদের প্রশ্নে জানিয়েছেন তল্লাশিতে অনেক কিছু মিলেছে। আব জি করের দুর্নীতি মামলায় রবিবার সকাল থেকে একাধিক ঠিকানায় হানা দিয়েছে সিবিআইয়ের তদন্তকারী অফিসাররা। তাদেরই একটি দল আর জি কর হাসপাতালে যায়। এরপর তিনটি দলে ভাগ হয়ে তল্লাশি শুরু করে। গাড়ি পাঠিয়ে বাড়ি থেকে ডেকে আনা হয় আর জি করের নতুন অধ্যক্ষ মানস কুমার বন্দ্যোপাধ্যায়, সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায়কে। তাদের সঙ্গে কথা বলেন তদন্তকারী অফিসাররা। হাসপাতালের ক্যাফেটেরিয়া, ক্যান্টিং ঘুরে দেখে তথ্য সংগ্রহ করেছেন। এছাড়াও আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের কম্পিউটার খতিয়ে দেখেন। ডেকে পাঠানো হয় আর জি কর মেডিক্যালের অ্যাকাউন্টস বিভাগের অফিসার, ক্যান্টিনের কয়েকজন কর্মী, স্টোর আধিকারিকদের।
