ব্রাজিলের বিমানবন্দরে আটকে ভারতীয়-সহ এশীয় অভিবাসীরা

0
124
Indian Asian migrants stranded at Brazil airport
Indian Asian migrants stranded at Brazil airport
কয়েক সপ্তাহ ধরে ব্রাজিলের সাও পাওলোর আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরে আটকে অন্তত ভারতীয়-সহ ৬৬৬ জন এশীয় অভিবাসী।তারা সকলেই ব্রাজিলে ঢোকার অপেক্ষায় রয়েছেন।
কিন্তু তার জন্য প্রয়োজনীয় ভিসা তাদের কারও কাছেই নেই। ভারতীয় ছাড়াও নেপাল, ভিয়েতনামের মতো দেশের বাসিন্দারাও গত কয়েক সপ্তাহ ধরে ওই বিমনাবন্দরে আটকে রয়েছেন বলে জানা গিয়েছে।ব্রাজিলের পাবলিক ডিফেন্ডার দফতরের এক মুখপাত্র জানিয়েছেন, সাও পাওলো বিমানবন্দরের একটি নির্দিষ্ট এলাকায় আটকে রয়েছেন ওই ৬৬৬ জন এশীয় অভিবাসী। বিমানবন্দরে খুবই খারাপ অবস্থায় থাকতে হচ্ছে তাঁদের। পরিমাণ মতো জল, খাবার তাঁরা পাচ্ছেন না। এমনকি শিশুদের জন্য মিলছে না প্রয়োজনীয় কম্বলও। এই পরিস্থিতিতে অনেক অভিবাসীই অসুস্থ হয়ে পড়ছেন। দিন কয়েক আগে ঘানা থেকে আসা এক অভিবাসীর মৃত্যু হয়েছে সাও পাওলোয়। তবে তিনি বিমানবন্দরে আটক অবস্থায় মারা গিয়েছেন না হাসপাতালে নিয়ে যাওয়ার পরে, তা স্পষ্ট নয়। স্পষ্ট নয় বিমানবন্দরে আটকে থাকা ভারতীয় অভিবাসীদের আসল সংখ্যাও। মূলত কানাডা বা উত্তর আমেরিকায় যাওয়ার জন্য ব্রাজিলের এই শহরকে বেছে থাকেন এশিয়ার নানা দেশের অভিবাসীরা। অনেক অভিবাসী আবার কানাডা বা আমেরিকায় না গিয়ে ব্রাজিলেই আশ্রয় নেওয়ার জন্য এ দেশের সরকারের কাছে অনুমতি চান। মানবিকতার খাতিরে এই সব আশ্রয়প্রার্থীর আর্জি যাতে সরকার মেনে নেয়, সেই আবেদন করেছেন ওই মুখপাত্র।