কাশ্মীরে ৭ আসনে প্রার্থী ঘোষণা আপের

0
122
Kejriwal in court against CBI arrest
Kejriwal in court against CBI arrest
এবার জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনে ৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে আম আদমি পার্টি। যেখানে পিডিপি নেত্রী মেহবুবা মুফতির গড় হিসেবে পরিচিত পুলওয়ামায় আপের টিকিটে প্রার্থী হচ্ছে ফৈয়জ আহমেদ সোফি।
দিল্লি থেকে উত্থানের পর পাঞ্জাবে ক্ষমতা দখল করেছে আম আদমি পার্টি। আসন্ন হরিয়ানা বিধানসভা নির্বাচনে নিজেদের অস্তিত্ব জানান দিতে মরিয়া হয়ে ঝাঁপিয়ে পড়েছে আপ। এরই মাঝে জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দল। আপের তরফে যে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে দেখা গিয়েছে, কাশ্মীরের পুলওয়ামা, রাজপোরা, দেবসারা, ডোডা, ডোডা পশ্চিম, দোরু ও বানিহাল কেন্দ্রে তারা প্রার্থী দিতে চলেছে।ডোডা ও ডোডা পশ্চিম কেন্দ্রে প্রার্থী হয়েছেন, মেহরাজ দিন মালিক ও ইয়াসির সোফি মাট্টো। উল্লেখ্য, জম্মু ও কাশ্মীর নির্বাচনে এবার জোট বেঁধে লড়ছে কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স। আলাদা ভাবে সব আসনে প্রার্থী দিচ্ছে মেহবুবা মুফতির পিডিপি। সেই তালিকায় এবার আপের যোগদান ভোট কাটাকাটির অঙ্ক বাড়িয়ে বিজেপিকে সুবিধা করে দিতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।